স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশ সাময়িক বন্ধ

২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে, ২৬ মার্চও নির্দিষ্ট সময় পর্যন্ত নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার | ২৩ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য আজ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

সোমবার এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, আগামী ২৬ মার্চ প্রত্যুষে আমন্ত্রিত অতিথিরা শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।

জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা ও সার্বিক সৌন্দর্য বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকলের সহযোগিতা কামনা করেছে।