স্টাফ রিপোর্টার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী -এর সঙ্গে -এর কর্মকর্তা ও কর্মচারীদের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাতে দেশের ফুটবল উন্নয়ন, অবকাঠামো, প্রশিক্ষণ কার্যক্রম এবং মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় জোরদারের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলম এবং বাফুফের সভাপতি । এছাড়া মন্ত্রণালয় ও ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও অংশ নেন।
সংশ্লিষ্টরা জানান, দেশের ফুটবলকে এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা ও কার্যকর পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।




