জাইমা রহমানকে ঘিরে বিতর্কে নতুন মোড়, কানাডিয়ান কোচের প্রশংসা

ক্রিড়া প্রতিমন্ত্রীর বক্তব্যের মধ্যেই সামনে এলো ইতিবাচক মূল্যায়ন

স্টাফ রিপোর্টার, ২৩ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

ক্রিড়া প্রতিমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে জাইমা রহমানকে নিয়ে চলমান বিতর্কের মধ্যেই এবার সামনে এসেছে এক কানাডিয়ান কোচের বক্তব্য, যা নতুন করে আলোচনা তৈরি করেছে।

রিচমন্ড হিল সকার ক্লাব, কানাডার কোচ হাকিম তার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, জাইমা রহমানের প্রতি তার বিশ্বাস আজকের নয়, বরং দীর্ঘদিনের পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার ফল।

তিনি জানান, ঢাকা ISD-তে পড়াশোনার সময় তার তত্ত্বাবধানে জাইমা ফুটবল, সাঁতার ও দৌড়ে অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছিল। তাকে তিনি স্বাভাবিক প্রতিভাবান, দুর্দান্ত অ্যাথলেটিক এবং নিজের সীমা অতিক্রমে দৃঢ় মানসিকতার ক্রীড়াবিদ হিসেবে উল্লেখ করেন।

কোচ হাকিম স্মরণ করেন, জাইমা সাঁতারে ছিল সেরা এবং দৌড়ে ছেলেদেরও পেছনে ফেলে এগিয়ে যেত। তার আত্মবিশ্বাস, পরিশ্রম এবং জয়ের মানসিকতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়া, জাইমা রহমান যদি চেলসি উইমেন টিমে খেলার আমন্ত্রণ পাওয়ার কথা বলে থাকে, সেটিও তার কাছে অস্বাভাবিক মনে হয় না বলেও জানান কোচ। তার মতে, জাইমার প্রতিভা ও সামর্থ্য সেই পর্যায়েরই।

উল্লেখ্য, এর আগে গণমাধ্যমে জাইমা রহমানের ফুটবল গ্লাভস পরা একটি ছবি প্রকাশিত হলে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।