✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮

গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হন প্রধানমন্ত্রী; সমাবেশে অংশ নেন সারাদেশের গ্রাম পুলিশ সদস্যরা

স্টাফ রিপোর্টার | ৭ নভেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার বেলা পৌনে ১২টার দিকে সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ড মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন তিনি।

সমাবেশস্থলে প্রবেশের পর সারাদেশ থেকে আসা গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে তাঁদের সঙ্গে কথা বলতে বলতে মূল মঞ্চে ওঠেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঞ্চে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানসহ আমন্ত্রিত অতিথিরা।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে মহাসমাবেশের মূল অনুষ্ঠান শুরু হয়। পরে অনুষ্ঠানে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।