নিজস্ব প্রতিবেদক | ঢাকা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণের পুনর্গঠিত আহ্বায়ক কমিটির নবনির্বাচিত নেতাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
নতুন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ কমিটির সব নেতাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
অভিনন্দন বার্তায় আশা প্রকাশ করা হয়, নবগঠিত নেতৃত্বের বলিষ্ঠ, দূরদর্শী ও দক্ষ সাংগঠনিক ভূমিকার মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হয়ে উঠবে।
বার্তায় আরও বলা হয়, নতুন নেতৃত্বের মাধ্যমে সাংগঠনিক ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও দলীয় কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে। আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম আরও সফল ও বেগবান হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।





