মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৮ জন গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার রাত ৮টার দিকে আনন্দপুর এলাকায় ওয়াহিদ মোল্লা গ্রুপ ও উজির আলী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন—শহিদুল মাদবর (৪৫), মজনু সরকার (৫৫), শামীম সরকার (২৭), জাহাঙ্গীর সরকার (৩৫), নজরুল সরকার (৬৫), শরীফ মাদবর (৬৫), সোহেল (৩৫) ও লিটন (২৫)। এর মধ্যে সোহেল ও লিটনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ পারভেজ জানান, এখন পর্যন্ত ৮ জন গুলিবিদ্ধ রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।
স্থানীয় সূত্র জানায়, রাজনৈতিক আধিপত্য নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে এ সংঘর্ষ ঘটে।
এদিকে মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, “এমন কোনো খবর আমাদের জানা নেই। খোঁজখবর নেওয়া হচ্ছে।”





