ঢাকা: জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক হাজী কামাল হোসেন এর হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক হয়েছে। হ্যাক হওয়া আইডি থেকে বিভিন্ন ব্যক্তিকে টাকার প্রয়োজন উল্লেখ করে মেসেজ পাঠানো হচ্ছে।
হাজী কামাল হোসেন সতর্ক করেছেন, কেউ এই ধরনের মেসেজে বিভ্রান্ত হবেন না এবং বিকাশ বা অন্য কোনো মাধ্যমে টাকা পাঠাবেন না।
তিনি আরও জানান, তিনি ব্যক্তিগতভাবে এ ধরনের কোনো অর্থ দাবি করেননি এবং এই ধরণের মেসেজ সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক।





