বিএনপির প্রধানদের জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ

ঢাকা, ১৬ অক্টোবর ২০২৫ | নিউজ চ্যানেল বিডি জাতীয় ঐক্যমত্য কমিশন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস-এর পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণপত্রটি জাতীয় ঐক্যমত্য কমিশন সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার…

Posted by:

on

ঢাকা, ১৬ অক্টোবর ২০২৫ | নিউজ চ্যানেল বিডি

জাতীয় ঐক্যমত্য কমিশন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস-এর পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

আমন্ত্রণপত্রটি জাতীয় ঐক্যমত্য কমিশন সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার ও জনাব মনির হায়দার-এর মাধ্যমে পৌঁছে দেওয়া হয়।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন জানান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর পক্ষ থেকে আমন্ত্রণপত্র গ্রহণ করেন চেয়ারপার্সনের একান্ত সচিব জনাব এ বি এম আব্দুস সাত্তার।

চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ, ১৬ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার রাত ৮ টায় বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে উপস্থিত থাকবেন।