বিএনপিকে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না : সালাহউদ্দিন আহমদ

ঢাকা, ১৯ অক্টোবর ২০২৫, নিউজ চ্যানেল বিডি:বিএনপিকে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন দলটির…

Posted by:

on

ঢাকা, ১৯ অক্টোবর ২০২৫, নিউজ চ্যানেল বিডি:
বিএনপিকে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “আমার একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে আমাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। আমি একে স্বাগত জানাই। এভাবেই রাজনৈতিক চর্চা হওয়া উচিত, গণতান্ত্রিক চর্চা হওয়া উচিত।”

গত শুক্রবার জুলাই সনদ সইয়ের দিনে ‘জুলাই যোদ্ধারা’ দাবি আদায়ে বিক্ষোভ করেন। তাঁদের নিয়ে দেওয়া বক্তব্যের জন্য বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বিষয়টি স্পষ্ট করতে এদিন সংবাদ সম্মেলনে হাজির হন সালাহউদ্দিন আহমদ।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, জুলাই স্পিরিট বা জুলাই চেতনা নিয়ে বিএনপির অবস্থানকে কি ইচ্ছাকৃতভাবে বিপরীতমুখী হিসেবে উপস্থাপন করার চেষ্টা হচ্ছে? কিংবা বিএনপিকে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীত অবস্থানে দেখানোর চেষ্টা চলছে কি না?

জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা বিশ্বাস করি, জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার। বিএনপি সব সময় সেই চেতনার সঙ্গেই আছে, বিপরীতে নয়।”