স্টাফ রিপোর্টার, ৭ মে ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ নিয়োগ ইস্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী -এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।
বৈঠকে জাতীয় ফুটবল দলের জন্য সম্ভাব্য কোচদের একটি শর্টলিস্ট উপস্থাপন করা হয়। দেশের ফুটবলের বর্তমান অবস্থা, আন্তর্জাতিক প্রতিযোগিতায় উন্নতির লক্ষ্য এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।
বৈঠকে মাননীয় প্রতিমন্ত্রী বলেন, দেশের ফুটবলের উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। প্রয়োজন হলে জাতীয় দলের কোচ নিয়োগের ক্ষেত্রে বাজেট সহায়তা দেওয়ার আশ্বাসও দেন তিনি।
বাফুফে সূত্র জানায়, নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক মতামত ব্যক্ত করেছেন। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।





