স্টাফ রিপোর্টার, ২৭ মে, ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও -এর পক্ষ থেকে ঢাকা-১৬ আসনের বাউনিয়াবাদ এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে আর্থিক অনুদান ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরু এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ।
অনুদান বিতরণকালে তিনি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে সরকার ও বিএনপি সবসময় তাদের পাশে রয়েছে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মুখে হাসি ফোটাতেই এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
তিনি আরও বলেন, মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার অঙ্গীকার অব্যাহত থাকবে।





