স্টাফ রিপোর্টার, ১৩ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
ফ্যাসিস্ট হাসিনার দায়ের করা মিথ্যা মামলায় কারাবরণ করা নির্যাতিত নেতা–কর্মীদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে তিনি কারা নির্যাতিত নেতা–কর্মীদের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। আন্দোলন-সংগ্রামের কঠিন সময়ে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের অবদান কখনোই ভুলে যাওয়ার নয় বলেও উল্লেখ করেন তিনি।
শুক্রবার বিকাল ৪টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী নির্যাতিত নেতা–কর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাদের সাহস ও মনোবল বাড়াতে বিভিন্ন সময়ে তাদের ওপর হওয়া নির্যাতনের ঘটনাগুলো শোনেন এবং ভবিষ্যতেও সবসময় পাশে থাকার আশ্বাস দেন।
তিনি বলেন, আন্দোলনের কঠিন সময়ে যারা ত্যাগ স্বীকার করেছেন, দল তাদের পাশে থাকবে এবং তাদের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হবে।





