ঈদের ছুটি শেষে সচিবালয়ে কাজে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সকাল সোয়া ৯টায় সচিবালয়ে উপস্থিত হয়ে ধারাবাহিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | ১ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঈদুল আজহার ছুটি শেষে সচিবালয়ে অফিস কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সোমবার সকাল সোয়া ৯টায় সচিবালয়ের কার্যালয়ে পৌঁছান।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল সোয়া ৯টায় সচিবালয়ের অফিসে এসেছেন।”

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রীর সকাল থেকে বিভিন্ন ধারাবাহিক কর্মসূচি রয়েছে এবং তিনি সেসব কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে গত ২৫ মে থেকে সরকারি ছুটি শুরু হয়েছিল।