চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে নিহত ২

চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে ২ জন নিহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) দুপুর…

চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে ২ জন নিহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টার দিকে নগরের মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—

আইয়ুব আলী (৬০), পটিয়া উপজেলার বাসিন্দা

সাইফুল ইসলাম (১৩), নগরের কালামিয়া বাজার এলাকার বাসিন্দা

আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের মেডিকেল টিমের সদস্য আমিনুর রহমান জানান, অতিরিক্ত ভিড় ও গরমে কয়েকজন অসুস্থ হয়ে নিচে পড়ে গেলে পদদলনের ঘটনা ঘটে।

এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। বাকিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রতি বছর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এর উদ্যোগে এই জশনে জুলুস অনুষ্ঠিত হয়। এতে লাখো মানুষের সমাগম ঘটে।