তারিখ: ১১ অক্টোবর ২০২৫ | চুয়াডাঙ্গা প্রতিনিধি | নিউজ চ্যানেল বিডি
চুয়াডাঙ্গার কিশোর গবেষক ও উদ্ভাবক মো. জিহাদ আন্তর্জাতিক প্রতিযোগিতা ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন ২০২৫-এ ‘গোল্ড মেডেল’ অর্জন করেছেন।
মো. জিহাদ দর্শনা সরকারি কলেজের এইচএসসি শিক্ষার্থী এবং ‘সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন’-এর সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনে যুক্ত রয়েছেন।
তার এই মেধা ও উদ্ভাবনী অর্জনে উৎসাহ দিতে এবং ভবিষ্যতে গবেষণায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান।
তার নির্দেশে শনিবার চুয়াডাঙ্গায় মো. জিহাদের গ্রামের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন —
বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ও আমরা বিএনপি পরিবারের সম্মানিত উপদেষ্টা প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল,
উপদেষ্টা আবুল কাশেম,
উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম,
সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন,
জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি,
এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন।
এ সময় উপজেলা ও জেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দসহ ভিডিও প্রদর্শনীতে যুক্ত বিভিন্ন নেতারাও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ তরুণ উদ্ভাবক মো. জিহাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য দোয়া ও শুভকামনা জানান।





