জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন কর্মসূচি শিগগির শুরু: পানিসম্পদ মন্ত্রী

ছবি সংগৃহীত ১৮০ দিনের মধ্যে দৃশ্যমান অগ্রগতি, আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ে বাস্তবায়নের প্রস্তুতি

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

জাতীয় পর্যায়ে নদী, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচি শিগগির শুরু হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী । তিনি বলেন, কর্মসূচি শুরু হওয়ার পর সর্বোচ্চ ১৮০ দিনের মধ্যে এর দৃশ্যমান অগ্রগতি পাওয়া যাবে।

বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী -এর সভাপতিত্বে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, প্রেসিডেন্ট তাঁর জীবদ্দশায় খাল খনন কর্মসূচিকে একটি বড় আন্দোলনে রূপ দিয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরে খাল খনন বন্ধ থাকায় দেশবাসী জলাবদ্ধতা, সেচ সংকট এবং জলাশয়ে পানির অভাবসহ নানা সমস্যায় ভুগছে।

তিনি আরও বলেন, নির্বাচনি ইশতেহারে প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন ও পুনঃখনন কার্যক্রম পুনরায় চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই অঙ্গীকার বাস্তবায়নেই সরকার উদ্যোগ নিয়েছে, যাতে সাধারণ মানুষ সরাসরি এর সুফল পায়।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান, এ কর্মসূচি বাস্তবায়নে চারটি মন্ত্রণালয় যৌথভাবে কাজ করবে। এগুলো হলো পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। আগামী সপ্তাহে আবার বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং কীভাবে এ কর্মসূচিকে বৃহৎ পরিসরে সফল করা যায়, সে বিষয়ে রূপরেখা নির্ধারণ করা হবে।

তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম শুরু করে দ্রুত অগ্রগতি নিশ্চিত করা সম্ভব হবে।