“জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করবে কিনা”— এ প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,

“পিআর না হলে সনদে স্বাক্ষর না করার কথা বলছে কেউ কেউ। তবে বিএনপির কথাগুলো যদি লিপিবদ্ধ করা হয়, তাহলে অবশ্যই সনদে স্বাক্ষর করা হবে। এ বিষয়ে বিএনপি শুরু থেকেই ইতিবাচক।”

Posted by:

on

ঠাকুরগাঁও প্রতিনিধি | নিউজ চ্যানেল বিডি
ঠাকুরগাঁও, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “পিআর না হলে সনদে সাক্ষর না করার কথা বলছে কেউ কেউ, তবে বিএনপির কথাগুলো লিপিবদ্ধ হলে অবশ্যই সনদে স্বাক্ষর করা হবে।”
তিনি বলেন, এ বিষয়ে শুরু থেকেই বিএনপি ইতিবাচক ভূমিকা রেখে আসছে।

বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এক পথসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “হাসিনা পালিয়ে যাওয়া থেকে শিক্ষা নেওয়া দরকার। ১৫ বছর ধরে ফ্যাসিস্ট শাসনে সব ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ। হাসিনা বলতেন খালেদা জিয়াকে টুপ করে পদ্মায় ফেলে দেবে, অথচ আল্লাহর কি মহিমা দেখেন — মুক্ত হলেন খালেদা জিয়া, আর পালালেন হাসিনা। এটা থেকে শিক্ষা নেওয়া দরকার যে, বারবারি করলে লাভ নেই, অত্যাচার-নির্যাতন করে বেশিদিন টিকে থাকা যায় না।”

তিনি আরও বলেন, “গণতন্ত্রের কোনো বিকল্প নেই। হাসিনা এই গণতন্ত্রের ফেসাদ করে নির্বাচনের প্রহসন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে। কিন্তু জনগণ যখন জেগে ওঠে, তখন তাদের সামনে কেউ দাঁড়াতে পারে না।”

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, “সব সময় জনগণের সঙ্গে থাকবেন, তাদের ভালোবাসা আদায় করবেন।”

এর আগে তিনি হরিপুর উপজেলায় একটি ফুটবল খেলায় অংশ নেন

।https://www.facebook.com/reel/771772399027384/?mibextid=cNTcBDHp3RFstl2e