তারিখ: ১ অক্টোবর ২০২৫
বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব রাজধানীর বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এ কার্যক্রমে অংশ নেন।
পূজা মন্ডপ পরিদর্শনের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। তাঁদের মধ্যে ছিলেন মোহাম্মদ আলী, রবিন, সবুর, আবুবক্কার, সোলাইমান ও হুমায়ুন কবির আহমেদসহ আরও অনেকে।
পরিদর্শনকালে সাইফুল আলম নীরব বলেন,
“ধর্ম যার যার, রাষ্ট্র সবার। তবে গত ১৬ বছরে আওয়ামী সরকারের ফ্যাসিস্ট নীতির কারণে সনাতন ধর্মাবলম্বীরা নির্যাতনের শিকার হয়েছেন এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে বঞ্চিত হয়েছেন। বিএনপি ক্ষমতায় এলে সব ধর্মাবলম্বী নিরাপদ থাকবেন। এখন সময় এসেছে সবাই মিলে একত্র হয়ে দেশকে এগিয়ে নেওয়ার।”
তিনি আরও জানান, বিএনপি সবসময় সংখ্যালঘু ও সংখ্যাগুরু নির্বিশেষে সকল নাগরিকের অধিকার ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়।






