স্টাফ রিপোর্টার: ১০ফেব্রুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি
এহসানুল মাহবুব সতর্ক করে বলেন, প্রশাসন যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করে, তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। তিনি জোর দেন যে, নির্বাচনের সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিত করা প্রশাসন ও নির্বাচন কমিশনের পূর্ণ দায়িত্ব।
তিনি উল্লেখ করেন, গতকাল ১১ দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে তাদের উদ্বেগ তুলে ধরা হয়েছে। বিশেষ করে মোবাইল ফোন ব্যবহারের নির্দেশনা প্রত্যাহার হওয়া সত্ত্বেও প্রশাসনের কিছু দায়িত্বশীল কর্মকর্তাদের ভূমিকা প্রশ্নবোধক। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এহসানুল মাহবুব বলেন, বিপুল পরিমাণে অবৈধ ও লাইসেন্সবিহীন অস্ত্র রয়েছে, যা অতীতে সাধারণ মানুষ ও নির্বাচনী কর্মীদের ওপর হামলার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। এই অস্ত্র দ্রুত উদ্ধার করা না হলে জনগণের মধ্যে আতঙ্ক তৈরি হতে পারে এবং নির্বাচন বিঘ্নিত হবে।
তিনি আরও বলেন, প্রশাসনের কিছু কর্মকর্তা বিশেষ দলের প্রতি পক্ষপাত দেখাচ্ছেন। যদি তারা নিরপেক্ষ ভূমিকা না নেন, নির্বাচন সম্পূর্ণ প্রশ্নবিদ্ধ হবে। তিনি জোর দেন যে, এই সমস্ত বিষয়ে নির্বাচন কমিশন ও প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে, নাহলে জনগণ পাতানো ভোট মেনে নেবে না।





