বাংলাদেশ–হংকং ম্যাচের ১৮ হাজার টিকিট এক ঘণ্টায় শেষ

ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৫ (রবিবার) : প্রাণ ফিরে এসেছে দেশের ফুটবল মাঠে। আর সেই প্রমাণ মিলল বাংলাদেশ ও হংকংয়ের মধ্যকার…

ছবি ক্রীড়া উপদেষ্টার ফেসবুক থেকে নেওয়া

ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৫ (রবিবার) : প্রাণ ফিরে এসেছে দেশের ফুটবল মাঠে। আর সেই প্রমাণ মিলল বাংলাদেশ ও হংকংয়ের মধ্যকার আসন্ন ম্যাচকে ঘিরে। মাত্র এক ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গেছে ১৮ হাজার টিকিট।

এই তথ্যটি নিশ্চিত করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

ফুটবলের প্রতি দর্শকদের এই ভালোবাসা আয়োজনকে নতুন মাত্রা দিচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, দর্শকদের জন্য নিরাপদ ও প্রাণবন্ত পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।