আজাদ রুহুল আমিন
বিশেষ প্রতিনিধি বাগেরহাট
বাগেরহাট, ১ অক্টোবর ২০২৫:
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম দুর্গাপূজা উপলক্ষে রামপাল ও মোংলা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তিনি পূজারী ও দর্শনার্থীদের শুভেচ্ছা জানান।
রাত ১০টার দিকে মোংলার হলদেবুনিয়া সার্বজনীন পূজামণ্ডপে পৌঁছালে পূজারীরা কুলায় ধূপ, চন্দন, ধান, দুর্বাঘাস, প্রদীপ, ফল ও পুষ্পমাল্য দিয়ে তাকে বরণ করেন। এসময় উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
পূজামণ্ডপে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিএনপি নেতা শামীম বলেন,
“শারদীয় দুর্গোৎসব আমাদের শান্তি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবারের পূজা সবার সম্মিলিত প্রচেষ্টায় অত্যন্ত শান্তিপূর্ণ ও গাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে, যা সত্যিই প্রশংসনীয়।”
এ সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী তার সঙ্গে ছিলেন।
রামপাল উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি তুহিন জানান, এ বছর রামপালে ৩৫টি ও মোংলায় ৩৪টি মিলিয়ে মোট ৬৯টি পূজামণ্ডপে দুর্গোৎসব সর্বাত্মকভাবে শান্তিপূর্ণ ও নির্ভিঘ্ন পরিবেশে পালিত হচ্ছে।





