বাগেরহাটে চার আসনে ৪১ জন প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণ

Posted by:

on

বাগেরহাট | ২৯ ডিসেম্বর ২০২৫ | নিউজ চ্যানেল বিডি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-রব), ইসলামি আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, মুসলিম লীগ, এবি পার্টি ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৪১ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু আনসার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাগেরহাট-১ (মোল্লাহাট–চিতলমারী–ফকিরহাট)

এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কপিল কৃষ্ণ মণ্ডল
এছাড়া জামায়াতে ইসলামী বাংলাদেশের মো. মশিউর রহমান খান, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. মামুনুল হক, ইসলামি আন্দোলনের মুজিবুর রহমান শামীম, এবি পার্টির মো. আমিনুল ইসলাম, মুসলিম লীগের এম ডি শামসুল হক, জাতীয় পার্টির স ম গোলাম সরোয়ার এবং ৮ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মোট প্রার্থী: ১৫ জন

বাগেরহাট-২ (বাগেরহাট সদর–কচুয়া)

এখানে বিএনপির ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, জামায়াতের শেখ মনজুরুল হক (রাহাদ), খেলাফত মজলিসের বালী নাছের ইকবাল, ইসলামি আন্দোলনের শেখ আতিয়ার রহমান এবং ৩ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মোট প্রার্থী: ৮ জন

বাগেরহাট-৩ (রামপাল–মোংলা)

এই আসনে বিএনপির ডা. লায়ন শেখ ফরিদুল ইসলাম, জামায়াতের মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ, ইসলামি আন্দোলনের শেখ জিল্লুর রহমান, এনসিপির মো. রহমাতুল্লাহ, জাসদ-রবের মো. হাবিবুর রহমান এবং ৪ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মোট প্রার্থী: ৯ জন

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা)

এখানে বিএনপির সোমনাথ দে, জামায়াতের মো. আব্দুল আলীম, ইসলামি আন্দোলনের মো. ওমর ফারুক, জাসদ-রবের মো. আ. লতিফ খান এবং ৫ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মোট প্রার্থী: ৯ জন

চারটি আসনে মনোনয়ন ফরম সংগ্রহকারী প্রার্থীর সংখ্যা ৪১ জন। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

বিশেষ প্রতিনিধি আজাদ রুহুল আমিন বাগেরহাট