স্টাফ রিপোর্টার | নিউজ চ্যানেল বিডি
ঢাকা, ১৫ অক্টোবর ২০২৫, বুধবার
বিএনপি চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার রাত ১১টা ৪০ মিনিটে তিনি গুলশানের বাসভবন “ফিরোজা” থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হন। পরবর্তীতে তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, তাঁর নিয়মিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্নের পর চিকিৎসকরা প্রয়োজনীয় পরামর্শ দেবেন।





