জমির মালিকদের জন্য জরুরি সতর্কতা: দলিল থাকলেই হবে না, নামজারি বাধ্যতামূলক!

বাংলাদেশে অটোমেশন পদ্ধতিতে ভূমি ব্যবস্থাপনার যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। ২০২৫ সালের জুলাই মাস থেকে দেশের ২১টি উপজেলায় পরীক্ষামূলকভাবে চালু…

বাংলাদেশে অটোমেশন পদ্ধতিতে ভূমি ব্যবস্থাপনার যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। ২০২৫ সালের জুলাই মাস থেকে দেশের ২১টি উপজেলায় পরীক্ষামূলকভাবে চালু হওয়া ডিজিটাল নামজারি পদ্ধতি শিগগিরই সারাদেশে বিস্তৃত হবে বলে জানা গেছে।জমির মালিকদের জন্য জরুরি সতর্কতা: দলিল থাকলেই হবে না, নামজারি বাধ্যতামূলক!
আপনার যদি এমন জমি থাকে যার শুধু দলিল (Kabala/Deed) আছে কিন্তু এখনো নামজারি (Mutation) করা হয়নি, তাহলে আপনার জন্য ভূমি মন্ত্রণালয় থেকে একটি জরুরি সতর্কতা জারি করা হয়েছে। এখন থেকে শুধু দলিল থাকলেই আপনি জমির বৈধ মালিক হিসেবে বিবেচিত হবেন না, নতুন আইন অনুযায়ী দলিলের পাশাপাশি নামজারি থাকা আবশ্যিক।
কেন নামজারি এত জরুরি?

আইনি জটিলতা: ভবিষ্যতে জমির মালিকানা নিয়ে আইনি জটিলতায় পড়ার ঝুঁকি থাকবে।
সরকারি সূত্র অনুযায়ী, “ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩” কার্যকর হওয়ার পর, শুধু দলিল দেখিয়ে জমি সরকারি রেকর্ডে অন্তর্ভুক্ত করার সুযোগ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন থেকে জমির মালিকানার জন্য দলিল এবং নামজারি উভয়ই বাধ্যতামূলক।
আপনার যদি এখনো নামজারি করা না থাকে, তাহলে দ্রুততম সময়ের মধ্যে এই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য ভূমি মন্ত্রণালয় থেকে পরামর্শ দেওয়া হচ্ছে।

বৈধ মালিকানা: নামজারি না থাকলে সরকারি রেকর্ডে আপনাকে জমির বৈধ মালিক হিসেবে গণ্য করা হবে না।

জমির লেনদেনে জটিলতা: জমি বিক্রি, উত্তরাধিকার সূত্রে হস্তান্তর বা জমির খাজনা (ভূমি উন্নয়ন কর) পরিশোধের মতো কোনো কাজই আপনি করতে পারবেন না।