তারিখ: ২৭শে মার্চ ২০২৬
সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংগঠন এক্সসাস-এর উদ্যোগে নরসিংদী-৫ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধিত প্রধান অতিথি
জনাব ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল
মাননীয় সংসদ সদস্য, ২০৩-নরসিংদী-৫ (রায়পুরা)
উপদেষ্টা, এক্সসাস
সম্মানিত বিশেষ অতিথি
জনাব মোহাম্মদ ওয়াহিদ হোসেন, এনডিসি
চেয়ারম্যান (সিনিয়র সচিব)
বাংলাদেশ জ্বালানী ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি)
প্রতিষ্ঠাতা সভাপতি, এক্সসাস
বিশেষ অতিথিবৃন্দ
জনাব মোঃ মাসুদ রানা
উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক
উপজেলা পরিষদ, রায়পুরা, নরসিংদী
জনাব বায়েজিদ বিন মনসুর
সিনিয়র সহকারী পুলিশ সুপার
রায়পুরা ও বেলাবো সার্কেল, নরসিংদী
সভাপতিত্ব করেন
জনাব মোঃ খালিদ হোসেন, বিইউপি, এনডিইউ, এনডিসি
এয়ার ভাইস মার্শাল (অব.)
বাংলাদেশ বিমান বাহিনী
সভাপতি, এক্সসাস
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। পাশাপাশি নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয় এবং ভবিষ্যতে এলাকার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে এক্সসাস-এর সকল নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে স্মৃতিচারণ, মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।





