হালিশহরের দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে এমপি সাঈদ আল নোমান

চিকিৎসার সর্বোচ্চ মান নিশ্চিতের আহ্বান, মৃতের সংখ্যা বেড়ে ২

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

নগরের হালিশহরে বিস্ফোরণে দগ্ধদের দেখতে রাজধানীর পরিদর্শন করেছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে দগ্ধদের শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানেন। আহতদের স্বজনদের সঙ্গেও কথা বলে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

তিনি স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দগ্ধদের জন্য সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান। হালিশহরের মর্মান্তিক ঘটনায় সরকার দগ্ধদের চিকিৎসায় প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি। প্রয়োজনে অতিরিক্ত চিকিৎসা সহায়তা দেওয়ার কথাও জানান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দগ্ধ সকল রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হলেও চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মঙ্গলবার সকাল সাতটার দিকে চিকিৎসাধীন শাওন (১৬) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুজন। বর্তমানে আরও সাতজন দগ্ধ রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরিদর্শন শেষে এমপি সাঈদ আল নোমান নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।