স্টাফ রিপোর্টার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
-এর সঙ্গে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)-এর একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। মঙ্গলবার সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জাইকার বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ -এর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেন।
বৈঠকে জাইকার অর্থায়নে বাংলাদেশের পরিবহন খাতে বাস্তবায়িত ও চলমান বিভিন্ন মেগা প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় উঠে আসে উন্নয়ন প্রকল্প, -এর অধীনে পরিচালিত মেট্রোরেল, চট্টগ্রাম-কক্সবাজার উন্নয়ন প্রকল্প, কাঁচপুর ২য় সেতু, মেঘনা ২য় সেতু, গোমতী ২য় সেতু এবং নির্মাণসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রকল্প।
প্রতিনিধিদল প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি, সময়সীমা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। তারা নবনিযুক্ত মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তার নেতৃত্বে পরিবহন খাতে ইতিবাচক পরিবর্তনের আশা প্রকাশ করেন।
মন্ত্রী বলেন, এসব অবকাঠামো প্রকল্প দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আঞ্চলিক সংযোগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে প্রকল্পসমূহ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন এবং জাইকার অব্যাহত সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশের যোগাযোগ ও পরিবহন খাতের উন্নয়নে জাপান সরকার ও জাইকার ভূমিকার জন্য তিনি কৃতজ্ঞতা জানান।
বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





