আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তকে সাধুবাদ ইশরাক হোসেনের

খেলোয়াড়দের সম্মান ও নিরাপত্তা রক্ষায় বিসিবির সিদ্ধান্ত সময়োপযোগী বলে মন্তব্য

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ৫ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

আইপিএল বাংলাদেশে সম্প্রচার বন্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ঢাকা–৬ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে অডিটোরিয়ামে ক্লাবের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন -এর রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত বাংলাদেশের খেলোয়াড়দের সম্মান ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে একটি সময়োপযোগী ও সাহসী পদক্ষেপ। তিনি বলেন, কোনো রাজনৈতিক সংগঠন নয়; তারা খেলোয়াড়দের নিরাপত্তা ও মর্যাদার বিষয়টি বিবেচনায় নিয়েই যথাযথ সিদ্ধান্ত নিয়েছে। বিসিবির পক্ষ থেকে পাঠানো চিঠিতে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ যৌক্তিক বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার শুধু একজন খেলোয়াড় নন, তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধি। তার প্রতি যেকোনো ধরনের অসম্মান মানেই বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের প্রতি অসম্মান। সেই দৃষ্টিকোণ থেকেই আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তকে তিনি স্বাগত জানান।

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের আহ্বায়ক ইশরাক হোসেন বলেন, ভবিষ্যতে বাংলাদেশের প্রতি কোনো আগ্রাসী বা অসম্মানজনক আচরণ করা হলে তা থেকে বিরত থাকার জন্য তিনি সকল রাষ্ট্র ও সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থার প্রতি আহ্বান জানান।

এ সময় তিনি ক্রীড়াঙ্গন নিয়ে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই বাংলাদেশে ক্রীড়া ও যুব উন্নয়নের ভিত্তি রচিত হয়েছিল। বিএনপি ক্ষমতায় এলে ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে ক্রীড়া খাতকে আরও শক্তিশালী করা হবে।

বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ স্থাপন করা হবে জানিয়ে ইশরাক হোসেন বলেন, একই সঙ্গে সাফ গেমসকে পুনরুজ্জীবিত করে আঞ্চলিক ক্রীড়া ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করার উদ্যোগ নেওয়া হবে।