জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে নীরবতা পালন

স্টাফ রিপোর্টার, ২৪ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

জাতীয় সংসদ কর্তৃক গঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) কমিটির সভাপতি জয়নুল আবেদীন এমপির সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এমপি, চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম এমপি, আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান এমপি, ড. মুহাম্মদ ওসমান ফারুক এমপি, এ. এম. মাহবুব উদ্দিন এমপি, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী এমপি, মুহাম্মদ নওশাদ জমির এমপি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এমপি, মোঃ মুজিবুর রহমান এমপি, মোঃ রফিকুল ইসলাম খান এমপি এবং জি. এম. নজরুল ইসলাম এমপি উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়।

এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।