দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

ধানমণ্ডিতে নিয়োগপত্র প্রদান, বিকেলে কার্যালয়ে আনুষ্ঠানিক যোগদান

স্টাফ রিপোর্টার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

-এর মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে পত্রিকাটির মালিক প্রতিষ্ঠান -এর ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ তাকে নতুন দায়িত্বে নিয়োগ দেন এবং আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেন।

এ সময় -এর নির্বাহী পরিচালক মোহাম্মদ তানভীরুল ইসলাম, সময়ের আলোর প্রকাশক ফয়সাল আর ফেরদৌস, চিফ অপারেটিং অফিসার মুনিফ আম্মার এবং চিফ বিজনেস অফিসার এহসানুল হাবীব সাদী উপস্থিত থেকে তাকে শুভেচ্ছা জানান।

পরে বিকেলে বাংলামোটরে সময়ের আলো কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন শায়রুল কবির খান। এ সময় ভারপ্রাপ্ত সম্পাদক শাহনেওয়াজ করিমসহ পত্রিকাটির বিভিন্ন বিভাগের সাংবাদিক ও কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি পত্রিকার সম্পাদকীয় নীতিমালা শক্তিশালী করা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আরও সক্রিয় ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।