স্টাফ রিপোর্টার, ৩ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
কে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, তাকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে ৯ম গ্রেডের বেতন স্কেলের সর্বশেষ ধাপে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে এ নিয়োগ বহাল থাকবে।
এতে আরও উল্লেখ করা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
জানা গেছে, কে এম নাজমুল হক শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের পশ্চিম সারেঙ্গা গ্রামের বাসিন্দা আ. হক খানের ছেলে। ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত। দীর্ঘদিন কেন্দ্রীয় পর্যায়ে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় থাকার পর সর্বশেষ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ নিয়োগের খবরে এলাকায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। অনেকেই একে জেলার জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেছেন।





