বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয় পেলেন

২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন প্রকাশ

স্টাফ রিপোর্টার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীর মধ্যে মন্ত্রণালয় বণ্টনের তালিকা প্রকাশিত হয়েছে। শপথগ্রহণের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দায়িত্ব বণ্টন চূড়ান্ত করা হয়।

পূর্ণমন্ত্রীদের দায়িত্ব

১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর — স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়
২. আমীর খসরু মাহমুদ চৌধুরী — অর্থ ও পরিকল্পনা
৩. সালাহউদ্দিন আহমদ — স্বরাষ্ট্র
৪. ইকবাল হাসান মাহমুদ — বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ
৫. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম — মুক্তিযুদ্ধ বিষয়ক
৬. আবু জাফর মো. জাহিদ হোসেন — মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ
৭. ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট) — পররাষ্ট্র
৮. আবদুল আউয়াল মিন্টু — পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন
৯. কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ — ধর্ম বিষয়ক
১০. মিজানুর রহমান মিনু — ভূমি
১১. নিতাই রায় চৌধুরী — সংস্কৃতি বিষয়ক
১২. খন্দকার আব্দুল মুক্তাদির — বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাট
১৩. আরিফুল হক চৌধুরী — শ্রম ও কর্মসংস্থান; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান
১৪. জহির উদ্দিন স্বপন — তথ্য ও সম্প্রচার
১৫. মোহাম্মদ আমিন উর রশিদ — কৃষি; মৎস্য ও প্রাণিসম্পদ; খাদ্য
১৬. আফরোজা খানম — বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন
১৭. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি — পানি সম্পদ
১৮. আসাদুল হাবিব দুলু — দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ
১৯. মো. আসাদুজ্জামান — আইন, বিচার ও সংসদ বিষয়ক
২০. জাকারিয়া তাহের — গৃহায়ণ ও গণপূর্ত
২১. দীপেন দেওয়ান — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক
২২. আ ন ম এহসানুল হক মিলন — শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা
২৩. সরদার মো. সাখাওয়াত হোসেন — স্বাস্থ্য ও পরিবার কল্যাণ
২৪. ফকির মাহবুব আনাম স্বপন — ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি; বিজ্ঞান ও প্রযুক্তি
২৫. শেখ রবিউল আলম — সড়ক পরিবহন ও সেতু; রেলপথ; নৌ-পরিবহন

প্রতিমন্ত্রীদের দায়িত্ব

১. এম রশিদুজ্জামান মিল্লাত — বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন
২. অনিন্দ্য ইসলাম অমিত — বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ
৩. মো. শরিফুল আলম — বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাট
৪. শামা ওবায়েদ ইসলাম — পররাষ্ট্র
৫. সুলতান সালাউদ্দিন টুকু — কৃষি; মৎস্য ও প্রাণিসম্পদ; খাদ্য
৬. ব্যারিস্টার কায়সার কামাল — ভূমি
৭. ফরহাদ হোসেন আজাদ — পানি সম্পদ
৮. মো. আমিনুল হক (টেকনোক্র্যাট) — যুব ও ক্রীড়া
৯. নুরুল হক নুর — শ্রম ও কর্মসংস্থান; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান
১০. ইয়াসের খান চৌধুরী — তথ্য ও সম্প্রচার
১১. এম ইকবাল হোসেন — দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ
১২. এম এ মুহিত — স্বাস্থ্য ও পরিবার কল্যাণ; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি; বিজ্ঞান ও প্রযুক্তি
১৩. আহম্মদ সোহেল মঞ্জুর — গৃহায়ণ ও গণপূর্ত

অন্য প্রতিমন্ত্রীদের বিস্তারিত দায়িত্ব পর্যায়ক্রমে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নতুন এই মন্ত্রিসভা দ্রুত সময়ের মধ্যে নিজ নিজ দপ্তরের কার্যক্রম শুরু করবে বলে আশা করা হচ্ছে।