স্টাফ রিপোর্টার | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই তারকা মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানকে দ্রুত মাঠে ফেরাতে আগ্রহ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
সোমবার (মিরপুরে) আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রিকেটের স্বার্থে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের ঘিরে যে জটিলতা ও মামলা রয়েছে, সেগুলো দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, “সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশের ক্রিকেটের বড় সম্পদ। আমরা চাই, সব জটিলতা কাটিয়ে তারা যেন আবার দ্রুত দেশের ক্রিকেটে ফিরতে পারেন।”
তিনি আরও জানান, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছে এবং আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। দেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে অভিজ্ঞ ক্রিকেটারদের ভূমিকা যে এখনো গুরুত্বপূর্ণ, সেটিও তিনি উল্লেখ করেন।
সাকিব ও মাশরাফির প্রত্যাবর্তন হলে জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেট—দু’ক্ষেত্রেই এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।





