আগামীকাল থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান

সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | ১১ সেপ্টেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আগামীকাল শনিবার থেকে সারা দেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’।

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সরাসরি সম্প্রচারের অনুরোধ

জনস্বার্থে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারের জন্য সংশ্লিষ্টদের প্রতি বিনীত অনুরোধ জানানো হয়েছে।

তিন মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।