নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হলো সালমান এফ রহমান, আনিসুল হক ও পলককে; শাহে আলম মুরাদ ৫ দিনের রিমান্ডে

ঢাকা: এর আগেই সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক এবং প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে কারাগার থেকে আদালতে…

Posted by:

on

ঢাকা: এর আগেই সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক এবং প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। পরে নতুন একাধিক মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাঁদের এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন এবং পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অন্যদিকে, রাজধানীর নিউমার্কেট থানায় ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামি শাহে আলম মুরাদকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে তদন্তকারী সংস্থা। তবে আসামিপক্ষ থেকে রিমান্ড বাতিলের আবেদন জানানো হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।